সবকিছু নষ্টদের অধিকারে যাবে
কিছু একটা লিখবো বলে মাঝে মাঝেই কলম ধরি ,কিন্তু কি লিখবো লিখবো করে প্রতিবারই থেমে যাই,কলম সাবলীল চলে না বর্তমানে দেশে অনেক ইস্যু,মানুষ পুড়ে মরে,হরতালে গাড়ি পোড়ে,আর বিশ্বজিতেরা লাশ হয়ে পড়ে থাকে আর রাজাকারেরা জেলখানায় মুক্তির দিন গোনে।হুমায়ন আজাদ বলেছিলেন -সবকিছু নষ্টদের অধিকারে যাবে। আজ স্যারের কথা সত্যি করে সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে গার্মেন্টসে ১২৪ জন শ্রমিক পুড়ে কয়লা হলো,আমরা কিন্তু এখন সব ভুলে গেছি দুইটা মিছিল দুইটা মিটিং ব্যাস সব শেষ! সরকার অনেক অনেক আশ্বাস ই দিলো,কিন্তু এখন পর্যন্ত আশুলিয়াই ৩০০ এর বেশি ফ্যাক্টরীতে ঝুকি ব্যাবস্থাপনা পর্যবেক্ষনে কোন সরকারী টিমের দেখা পেলাম না।১২৪ জনের ক্ষতিপূরনের আশ্বাস দিয়েই সরকার ক্ষান্ত কিন্তু আরো যে ৪ লাখের ওপর শ্রমিক এই অষ্ণলে কাজ করে তাদের কথা ভাবার মত সময় সরকারের কোন কর্তাব্যাক্তির হাতে নেই।আবারো ১০০ জন পুড়ে মরবে তারপর আরো তারপর আরো এভাবেই বাড়তে থাকবে শ্রমিকের লাশের মিছিল। ১০ তারিখে বিশ্বজিত্ যখন কিরিচের আঘানে ক্ষতবিক্ষত হচ্ছিল সেই হরর শো টিভিতে আমরা অনেকেই দেখেছি।কিছু জোম্বি যখন তাকে কোপাচ্ছিল,আমি আশপাশে কোন মানুষ দেখি নি ওগুলোকে আমার ...