জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের
তাহলে এই আমার বাংলাদেশ ? এই বাংলাদেশ কে নিয়েই আমাদের গর্ব করতে হবে ? আজ সত্যি কথা সত্যি করে বলা যাবেনা, ধর্মের জুজু দেখে আমাকে পালাতে হবে , হাস্যকর আর ভণ্ড ধর্ম গুলো নিয়ে কিছু বলা যাবেনা, কিছু বললেই ধার্মিকের অনুভূতি খাড়া হয়ে যাবে , আর ধার্মিকেরা বিজ্ঞান নিয়ে হাস্যকর কথা বলে আমার বিজ্ঞানুভুতিতে আঘাত করলেও আমার চুপচাপ মেনে নিতে হবে। আহ কি মামুর বাড়ির আবদার। ধর্মের বিষ আমাদের আত্মায় বহন করে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা শুধু অন্ধকারের পথেই হেটে যাব। এই আফিম আমাদের নেশাই ডুবিয়ে শুধু বাকির লোভ দেখিয়ে নগদে ক্ষমতাশালির ক্ষমতা টিকিয়ে রাখবে, আর দরিদ্র জনগোষ্ঠী পরকালে কোরমা পুলাউ খাবার লোভে এই জগতে ভুখা থাকবে। মসজিদ মন্দিরের চকচকে বারান্দাই ভুখা নাঙ্গা লোক পরকালে যাওয়ার টিকেট নিবে, আর সুদখোর ঘুষখোর ভুরিমুটা বাঙ্গালী পেটে হাত বুলিয়ে পরকালে আরও দুইটা হুর বেশী পাওয়া যাবে কিনা সেই চিন্তাই মোগ্ণো হবে। আজ যদি আমরা ধর্মের সমালোচনা বন্ধ করে দেই, এই দেশ আর কোনো বিজ্ঞানী জন্মাবে না, আর কোণো আরজ আলি জন্মাবেনা, আর একজন হুমায়ান আজাদ জন্মাবে না, আর একজন জাফর ইকবাল জন্মাবে না , এ দেশে তখন জন্ম হবে জাকির নায়েকের ...