পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এলেবেলে কথাগুলো অথবা প্রলাপ

আমি লেখক নই , আমি দেখক দেখতে আমার ভাল লাগে , কিন্তু লিখতে গেলেই মনে হয় ভিতর টা ফাকা হয়ে গেছে , অনন্ত কাল কি বোর্ড নিয়ে হুদাই গুতাগুতি করে লেখাই ক্ষান্ত দেই , আমি পথ চলতি মানুষের দিকে বুভুক্ষের মত তাকিয়ে থাকি , আমি জানি ওই মানুষ টা তার ভেতরে একটা গল্প নিয়ে চলে , কখনও বা তার তাকানো , তার মোবাইলে ক্ষণিকের কথোপকথন তার ভেতরের গল্প টাকে অল্প হলেও প্রকাশ করে দেয় , ইস আমার যদি ক্ষমতা থাকত আমি তার মাথার ভিতর ঢুকে তার গল্পের পুরোটা জানতে পারতাম , তার গোপন প্রেম অথবা প্রেমিকাদের গল্প , আমি তার ভেতরের ঘৃণা , তার ভালবাসা সবটুকুর ভাগ নিতে পারতাম ? কিন্তু বিছিন্ন দ্বীপের মত কত মানুষ আমার পাশ থেকে সাঁতরে চলে যায় , আমি শুধু তার দিকে একটু উঁকি দিয়ে দেখি , আমি আমার পাশে ঘুমিয়ে থাকা সবচেয়ে বেশি পরিচিত এই মানুষ টাকেই বা আমি কত টুকু চিনি ? শুধু পাশাপাশি থাকা , দু দ্বীপ মিলিত হয়ে আর একটা বিছিন্ন দ্বীপ তৈরি করা , কখনও তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কখনও বা তার রমন ক্লান্ত তৃপ্ত মুখের দিকে তাকিয়ে আমি বড় চিন্তায় পড়ে যাই , আমি কি এই মানুষ কে চিনি ? নারী হিসেবে তার সমস্ত রহস্য ময়তা দিয়ে ঘিরে রাখে আমাকে , কখনও সে ত...