আজ সব পথ মিশে গেছে শাহবাগ,দল মত নির্বিশেষে সবাই আজ শাহবাগের পথে,যে ফেসবুক ব্লগ থেকে এই আন্দোলন শুরু তার পথ মনে হয় বেকে গেছে অন্যদিকে , গতকাল থাবা বাবা(রাজিব হায়দার) যখন তার শেষ যাত্রা পাড়ি দিলেন তখনো আমরা কে নাস্তিক কে আস্তিক তাই নিয়ে ফেসবুক ব্লগে তুমুল আলোচনা চালিয়ে গেলাম ,মানুষ হিসেবে কেউ তাকে চিনলাম না।কাল যত লোক কে আমি থাবা বাবা নাস্তিক বলে প্রচার করতে দেখছি আমি বিশ্বাস করিনা সবাই শিবির করে , এর মধ্যে সাধারন অনেক ধার্মিক ও শামিল ছিল, শিবির এর প্লান সফল তারা অনেক সাধারন ধার্মিক কে ও ফাদে ফেলে দিলো। আমাদের দেশে ধর্ম কে মানুষ জ্ঞান দিয়ে মানেনা আবেগ দিয়ে মানে, ধর্মের কথা শুনলে আমদের সব যুক্তি বোধ থেমে যাই আমরা আবেগে গদ্গদ হয়ে অনেক অলিক কথা ও মেনে নি, কখনই সেটা নিয়া প্রশ্ন করার যোগ্য নিজেকে মনে করিনা, হায়রে ধমপ্রান মানুষ ধর্মে নাকি বলা হইসে তুমি আশরাফুল মাখলুকাত তাহলে তুমি তোমার কেতাব মতে সৃষ্টির সেরা জীব হয়েও ধর্মের নাম মুখে আনলেই তুমি কেঁচো হয়ে যাও ক্যান? কেউ তোমার ধর্ম নিয়ে একটু কটু কথা বললেই তোমার দণ্ড খাড়াই যাই ক্যান, এতই যদি সৃষ্টির সেরা হওয়ার গর্ব তোমার তাহলে...