শোকগাথা সহযোদ্ধাদের জন্য
হ্যাঁ আজ আমি শোক গাথা লিখতে বসেছি নাগরিকে আমার প্রথম লেখা টা হোক শোক গাথা , আমি কখনই ব্লগিং করতে চাই নি , ফেসবুকে বসে বসে আজাইরা সময় কাটাইতাম , প্রেমিকা কে নিয়ে ফুচকা খেতাম , নতুন নতুন মডেলের ফোন কিনতাম আহ জীবন টা এমনেই ছিল , প্রেমের কবিতা গুলো প্রেমিকা কে শুনিয়েই আমি সুখি ছিলাম , কে ভাবে দেশ নিয়ে কে ভাবে মানুষ নিয়ে , এই দেশের কোন ভবিষ্যৎ নাই এই ত ছিল আমার চিন্তা ভাবনা , কিন্তু একদিন কি কুক্ষণে আসিফ নামক ওই নাস্তিক টার বন্ধু হলাম ফেসবুকে , তারপর থাবা বাবা , আল্লামা শয়তান , আমার চিন্তার দুয়ারে আঘাত করতে লাগলো আসিফের বড় বড় লেখা গুলো (সেটা নকল হোক আর যাই হোক) , থাবা বাবা আর আল্লমা শয়তানের ছোট ছোট স্ট্যাটাস গুলো , আমি পড়তে শুরু করলাম জানতে শুরু করলাম , হুমায়ান আহমেদ এর উপন্যাস দূরে রেখে আমি আরজ আলি মাতুব্বর , ডকিন্স , আমাদের আভিজিত দা এদের লেখা পড়তে শুরু করলাম , আমি জানতে শুরু করলাম , এতদিন যে সত্য বুকের মাঝে সজতনে লুকিয়ে রাখতাম টা প্রকাশ করার দুরন্ত সাহস পেলাম , থাবা বাবা আর আল্লামা শয়তানের কাছ থেকে দেশপ্রেমের পাঠ শিখেছি , দেশ কে কতোটা ভালোবাসা যাই থাবাবাবা আমাকে শিখিয়েছ...