শোকগাথা সহযোদ্ধাদের জন্য

হ্যাঁ আজ আমি শোক গাথা লিখতে বসেছি নাগরিকে আমার প্রথম লেখা টা হোক শোক গাথা , আমি কখনই ব্লগিং করতে চাই নি , ফেসবুকে বসে বসে আজাইরা সময় কাটাইতাম , প্রেমিকা কে নিয়ে ফুচকা খেতাম , নতুন নতুন মডেলের ফোন কিনতাম আহ জীবন টা এমনেই ছিল , প্রেমের কবিতা গুলো প্রেমিকা কে শুনিয়েই আমি সুখি ছিলাম , কে ভাবে দেশ নিয়ে কে ভাবে মানুষ নিয়ে , এই দেশের কোন ভবিষ্যৎ নাই এই ত ছিল আমার চিন্তা ভাবনা , কিন্তু একদিন কি কুক্ষণে আসিফ নামক ওই নাস্তিক টার বন্ধু হলাম ফেসবুকে , তারপর থাবা বাবা , আল্লামা শয়তান , আমার চিন্তার দুয়ারে আঘাত করতে লাগলো আসিফের বড় বড় লেখা গুলো (সেটা নকল হোক আর যাই হোক) , থাবা বাবা আর আল্লমা শয়তানের ছোট ছোট স্ট্যাটাস গুলো , আমি পড়তে শুরু করলাম জানতে শুরু করলাম , হুমায়ান আহমেদ এর উপন্যাস দূরে রেখে আমি আরজ আলি মাতুব্বর , ডকিন্স , আমাদের আভিজিত দা এদের লেখা পড়তে শুরু করলাম , আমি জানতে শুরু করলাম , এতদিন যে সত্য বুকের মাঝে সজতনে লুকিয়ে রাখতাম টা প্রকাশ করার দুরন্ত সাহস পেলাম , থাবা বাবা আর আল্লামা শয়তানের কাছ থেকে দেশপ্রেমের পাঠ শিখেছি , দেশ কে কতোটা ভালোবাসা যাই থাবাবাবা আমাকে শিখিয়েছে , রাসেল ভাই কে তেমন একটা চিনতাম না ,কিন্তু সুব্রত শুভ কে দেখে সত্যি বড় হিংসে হত এতোটুকু একটা ছেলে , কিন্তু কি তার লেখার তেজ , জামাত শিবির কে একেবারে ধুয়ে দিত , হুমায়ন আজাদের খুব ভক্ত একটা পেজ ও চালাত হুমায়ান আজাদ নামে, সত্যি বলছি আমিও শুভর মত হতে চাইতাম, শুভ যে আমার চাইতে ১০ বছরের ছোট পিচ্চি একটা ছেলে ওর লেখা দেখে কখনই টা মনে থাকতো না ।
আজ থাবা বাবা (রাজিব হায়দার) মরে বেচে গেছে , কিন্তু আল্লামা শয়তান (বিপ্লব) , সুব্রত শুভ আমার ফেসবুকের নিউজ ফীড ফাকা করে আজ বিনা বিচারে কারাগারে , দেশে কত চোর ডাকাত ধর্ষক প্রতিদিন জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওঁদের জামিন হয় না ওরা এমনি বড় অপরাধি শুধু লেখাই ওঁদের অপরাধ , হ্যাঁ ওরা আমার মত লুল বয় গুলো কে হাত ধরে নিয়ে গেছে সত্য ও সুন্দরের পথে , ওরা আমাদের শুয়োরের সাথে বসবাসের ফতুয়া অস্বীকার করতে শিখিয়েছে , ওরা ভণ্ড রাজনিতিক আর জামাতের শিবিরের ভণ্ড মুখোশ খুলে দিয়েছে এটাই তো ওঁদের বড় অপরাধ , এই নষ্ট দেশে দেশ কে ভালবাসাই এক বড় অপরাধ , তাই তো রাজিব কে কোপ খেয়ে মরতে হয় , শুভ, বিপ্লব, রাসেল , আসিফ দের কারাগারে বন্দি থাকতে হয় ।
আজ এই দেশের আত্মা মরে গেছে , আমাদের চার সহযোদ্ধা কে জেলে রেখে এখনও আমরা চুপ করে বসে আছি ,আন্দালিব পার্থ নামের শুকুর ছানা গুলো আমাদের কানে ধরে দাড় করিয়ে রাখার কথা বলে আমরা চুপ থাকি , আজ মাওলানা শফির মত নিম্ন মানের এক ছাগল আমাদের বেজন্মা বলে গাল দেয় আমরা চুপ করে থাকি , আর কত চুপ থাকতে হবে আমাদের আর কত শোকগাথা রচনা করতে হবে আমাদের ?
- See more at: http://classic.nagorikblog.com/node/11849#sthash.ch883RQ1.dpuf

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমাদের এই বহমান সময়ে আমরা আসলে কে?

নাজমুল আহসান রাজু নামক এক ছাগ শিশু ও সংগ্রাম পত্রিকা

আবার আমরা মানুষ হই