মাননীয় সরকার সবিনয়ে বলতে চাই আমাদের কণ্ঠ চেপে ধরবেন না
কোনদিন কি ভেবেছিলাম এই ২০১৩ তে এসেও আমাকে আমার কথা বলার স্বাধীনতার জন্য লিখতে হবে ? ১৯৭১ এর মত সত্যি কথা বলা যুবকদের , দেশ কে ভালবেসে সমাজের মহৎ পরিবর্তন চাওয়া যুবকদের নাস্তিক আখ্যা দিয়ে কারাগারে অন্তরিন করা হবে ? এই কি আমার সেই সম্প্রীতির বাংলা ? সমাজে নানা মানুষের নানা মত থাকতেই পারে ? একজন ধার্মিকের যেমন ঈশ্বরে বিশ্বাস করার অধিকার আছে একজন নিধারমিকের ও অধিকার আছে বিশ্বাস না করার , আর একজন যদি তাঁর সেই নাস্তিকতা যুক্তিপূর্ণ ভাবে ব্লগে লিখে রাখে তাতে সরকারের অনুভুতি কেন ক্ষুণ্ণ হবে , হ্যাঁ একজন মুসলিম যদি মনে করে লেখা টা তাঁর ধর্মের জন্য ক্ষতিকর তবে সামাজিক ভাবে সে ওই লেখা টাকে বর্জন করতে পারে , কেউ তো আর তাকে জোর করে পড়তে বলছে না । আমি বাক্তিগত ভাবে মনে করি একটা রাষ্ট্র যখন একটা নির্দিষ্ট ধর্মের পৃষ্ঠপোষক হয়ে যাই , সেই দেশ ধ্বংসের কিন্তু দেরি হয় না। একটা রাষ্ট্রের নাগরিকেরা বিভিন্ন মতবাদে বিশ্বাসী হতেই পারে রাষ্ট্রের কাজ হচ্ছে সকলের মতবাদ কে সম্মান করে নাগরিকের মত প্রকাশের পথ উন্মুক্ত রাখা। কিন্তু আমাদের রাষ্ট্র যন্ত্র শাসকের ভোট গননার যন্ত্র হিসেবেই বেশি বাবহ্রিত হচ্ছে । ...