পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চিন্তা

আজ কদিন ধরেই ভাববার চেষ্টা করছিলাম চিন্তা কি ? মননশীল চিন্তাই বা কাকে বলে ? কিন্তু চিন্তা করা নিয়ে আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই , সাহিত্যে আমার পড়াশোনা খুবই অপ্রতুল যা পড়েছি সবই হরর অথবা ফিকশন , তাই সেভাবে কখনোই মনের ভেতর চিন্তার দর্শন টাকে স্থান দিতে পারিনি ,হ্যা প্রচুর ভাব নিয়ে নিজেকে চিন্তক প্রমানের হাস্যকর চেষ্টা হয়ত করেছি , কিন্তু তারপরেই আসন্ন ভোরে দু টুকরো রুটি সংগ্রহের চিন্তায় ভূলে গেছি সব , আচ্ছা একটা ব্যাপার কি কেউ খেয়াল করেছেন ? আমাদের মত তৃতীয় বিশ্বের দেশে সৃজনশীল সাহিত্য অথবা দার্শনিক চিন্তা বা গবেষনা আশংকা জনক ভাবে কম , বেশির ভাগ মানুষই সাময়িক আবেগে কিছুক্ষনের জন্য জ্বলে উঠলেও তারপর আবার দীর্ঘদিনের জন্য শীত নিদ্রায় যেতে হয় এর একমাত্র কারন হতে পারে আর্থিক নিরাপত্তার অভাব , আমাকে রাতদিন শুধু অর্থোপার্জনের চিন্তা করতে হচ্ছে তাই আমি আমার সন্তান কে অর্থোপার্জনের উপযোগী করে মানুষ করছি , তার ভেতরে সৌন্দর্য উদারতা প্রকৃতির প্রতি আবেগ এইসব ব্যাপার গুলোকে এড়িয়ে যাচ্ছি যেমনেই হোক অর্থোপার্জন করে বেচে থাকতে হবে , ঠিক আমাদের শাসক গোষ্ঠিও এই চিন্তাহীন বোধহীন জনগোষ্ঠি তৈরিতে বেশ ...