ঈশ্বর নেই ঈশ্বর আছে
কৈশোরে তাবলীগ জামাতে জীবনের বেশ কিছু সময় খরচ করেছি , তখন আমাদের মুখস্ত কিছু বয়ান ছিল যা আমরা নিয়মিত চর্বিত চর্বন করতাম - " এই যে ভাই আম গাছে আম ধরে আম গাছে কাঠাল ধরে না , এইটা কার নেয়ামত ? অবশ্যই আল্লার , এই যে আমরা বাতাস থেকে নিঃশ্বাস নেই এইটা কার নেয়ামত , অবশ্যই আল্লার , তো ভাই যে আল্লাহ আমাদের রসনা তৃপ্তির জন্য এইসব ফলমূল দিচ্ছেন বাতাস দিয়ে আমাদের বাচিয়ে রাখছেন , আমাদের কি উচিত না সেই আল্লার কৃতজ্ঞতা প্রকাশ করা , তো ভাই আসেন আমরা সেই রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলি , আমাদের কে ঈমান আনতে হবে সেই মহান মালিকের প্রতি যিনি আমাদের সৃষ্টি করেছেন ,আর ঈমান বা বিশ্বাস অর্জন করতে হলে আমাদের কে মেহনত করতে হবে , নবীর সাহাবাগন ইমান অর্জনের জন্য মেহনত করেছেন আমাদের ও তা করতে হবে এবং সেই সাথে জারী রাখতে হবে দাওয়াতের কাজ যা নবীওয়ালা কাজ , এই কাজের সওয়াব কিয়ামত পর্যন্ত আমলনামায় লেখা হতে থাকবে তো ভাই আসুন আমরা ঈমান কে মজবুত করতে জামাতে সময় দেই এবং সেই সাথে মানুষ কে ডাকি বিশ্বাসের পথে !" আহ কত ভালো লাগতো তখন এইসব কথা , তখনো বুঝিনি যে যেখানে বিশ্বাসের শুরু সেখানেই জ্ঞানের সমাপ্তি ।অথ্য...