স্টাটাস সমগ্র ১
##তোমাকে ছেড়ে আসতেই বৃষ্টিরা পাকড়াও করলো তোমার চোখের জল যেভাবে আটকে রেখেছিল তেমনিই আকাশের কান্না আটকে রাখলো তোমার কাছে , অনেক প্রেমিকাদের অশ্রু পেরিয়ে তোমার কাছে আটকে গেলাম একজন কবিকে তুমি প্রেমিক বানিয়ে ফেললে একি তোমার অহংকার নাকি আমার সমর্পন !! ##দূর ইথারের ওপাশে তোমার কন্ঠ এপাশের আমার রক্তের কনায় কনায় প্রতিধ্বনী তোলে আমি বোধহয় প্রথম পুরুষ যে প্রেমিকাদের চেয়েও তোমাকে বেশি ভালোবাসে ##যখন তোমার বুকে মাথা রাখি নাক ভরে যায় তোমার শরীরের সোদা গন্ধে বিশ্বাস করো প্রিয়া তখনই শুধু তখনই আমি ইবাদতের সুখ পাই , খুব রাত্রিতে তুমি যখন চোখ বুজে আছো গভীর সুখে আমি ঘর্মাক্ত শরীরে ক্লান্ত চাষা ঠিক তখনই আমি ইবাদতের সুখ পাই ,নারী তুমি আমার ইবাদত তুমিই আমার ইশ্বর ##কেটে যাচ্ছে চরম ঘোর ঠিক তোমার রাগমোচনের মত কেপে উঠছে শরীর , নারী তোমাকে ছাড়া একাকী পুরুষ বড়ই বেগানা , রক্ষে করো হে নারী আমার পুরুষ জন্ম সার্থক করো ! তোমার মন্দিরে এই চালচুলোহীন কবিরে ঠাই দিও ##রাত গভির হবে কেটে যাবে হাজার বছরের অন্ধকার তারপর আমরা আবার মানুষ হবো নকল মানুষ , সত্যিকারের মানুষেরা দৈত্য মারতে চলে গেছে ঠাকুরমার ঝুলি কাধে নিয়ে আম...