আমি একজন ধর্ম বিদ্বেষী । আপনি ?

এখন অনেকেই নাস্তিকতা কে দুই ভাগে ভাগ করতে চাচ্ছে সাধারন নাস্তিক আর ধর্ম বিদ্বেষী , মুলত যারা বিশ্বাসে নাস্তিক কিন্তু সেটা সমাজের ভয়ে চেপে যায় তাদের কে ভাল নাস্তিক বলা হচ্ছে আর যারা ধর্মের ভণ্ডামি নিয়ে ব্লগ ফেসবুকে লিখছে তাদের কে ধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করার প্রয়াস পাচ্ছে কিছু অবুঝ সুশিল (মতান্তরে চুশিল) । এখন আপনি আপনার বিশ্বাস কে ১০০ ভাগ সত্যি মনে করে যদি ধর্ম প্রচারের অধিকার পেতে চান তবে আমার যুক্তি এবং বিজ্ঞানের আলোকে পাওয়া জ্ঞান দিয়ে আমি কেন আপনার ধর্মের বিরুদ্ধে বলতে পারব না ? আপনি একজন মুসলিম আপনি দাবি করছেন আপনার কিতাব ১০০ ভাগ সত্যি , এটা আপনি কোথাই পেলেন ? আল্লাহ বলেছে আচ্ছা আপনার আল্লাহ সত্যি এটা কে বল্ল নবি বলেছেন , উনি যে সত্যি আল্লাহর নবি এটা কে বলেছেন কেন আল্লাহার কিতাবে বলা আছে। তাহলে ঘুরে ফিরে আপনার বিশ্বাস আপনার একমাত্র সম্বল , এবং নবির কথাই আপনাকে বিশ্বাস করতে হচ্ছে , টিভি তে জাকির নায়েকের লেকচার যারা শুনেন তারা দেখবেন উনি ঘুরে ফিরে কোরআনের কাছে ফিরে আসছেন এবং বলছেন এটা কোরানে বলেছেন তাই এটা সত্যি অর্থাৎ উনি কোরআন কে সত্যি ধরে নিয়ে যুক্তি দিচ্ছেন , অথবা অন্য ধর্মের কিতাবের রেফারেন্স দিচ্ছেন এখন একজন বিশ্বাসীর জন্য উনার কথা গুলো খুব সুন্দর এবং বিশ্বাস্য মনে হলে ও একজন অবিশ্বাসীর কাছে কথা গুলো খুবই হাস্যকর শোনাবে । তবু ও উনারা নিজেদের সত্যবাদী দাবি করে আপনাদের শোনাবে আর আমরা কিছু পরীক্ষিত সত্য আপনাদের সামনে তুলে ধরলে আপনারা আমাদের ধর্ম বিদ্বেষী বলবেন , এটা কি ঠিক ?
ঠিক তেমনই খ্রিষ্টান ধর্ম প্রচারক রা ও তাদের ধর্ম কে নির্ভুল এবং সত্য দবি করে বাইবেল থেকে রেফারেন্স দিচ্ছেন , হিন্দুরা গিতা কে সত্য কিতাব বলে দাবি করছেন , এবং তাদের অলিক বিশ্বাসের ভুয়া বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে প্রমানের চেষ্টা করছেন । তাহলে আপনি ধর্ম দিয়ে শান্তি কিভাবে আনতে চান ? যখন এক ধর্ম আর এক ধর্ম কে বিশ্বাস করেনা , আর যার যার ধর্ম সে প্রান দিয়ে হলেও রক্ষা করতে বদ্ধ পরিকর এখন আমরা পৃথিবীতে শান্তি আনতে ধর্মের প্রয়োজন নেই বললেই আমি ধর্ম বিদ্বেষী ?
আচ্ছা ধর্ম আপনাকে কি দিয়েছে ? আপনি বলছেন ইসলাম শান্তির ধর্ম , খ্রিষ্টান বলছে না তার ধর্ম টাই শান্তির , হিন্দু ও তাই দাবি করে আপনি এমন একটা দেশ দেখান যেখানে ধর্ম দিয়ে আপনি শান্তি এনেছেন , পারবেন দেখাতে না সৌদি আরব, না পাকিস্তান , না আফগানিস্তান , ইরাক , ইরান , মিশর , মালয়েশিয়া , আপনি বলুন কোন দেশ তা ১০০ ভাগ ইসলাম মেনে শান্তিতে আছে ? ৭১ এ আপনারা দেখেছেন ধর্মের দোহায় দিয়ে মানুষ মারতে আর এখন সেই হত্যাকারীদের কেই দেখা যাচ্ছে দেশের ধর্মের রক্ষা কর্তা হয়ে বসে আছে , আজ আপনি ধর্ম দিয়ে দেশ চালানোর জন্য আন্দোলন করবেন ১৩ দফা দাবি পেশ করবেন , লাখ লাখ অবুঝ লোক নিয়ে শো ডাউন করবেন তারপর ও আমি ধর্ম নিয়ে কথা বলতে পারব না ? আমার কথা বলার অধিকার দিবেন না ?
হ্যাঁ আমি প্রশ্ন করব নবি মোহাম্মদ কেন বুড়ো বয়েসে ৬ বছরের বালিকা বিয়ে করলেন । আপনার উত্তর জানা থাকলে আপনি উত্তর দিবেন , আপনি যার বানান আইন দিয়ে দেশ চালাতে চান সে কেমন লোক ছিল আমাদের জানতে হবে না ? সব খালি আপনি জানবেন আর আমরা চুপ করে থাকব এটা কেন ভাবছেন , আমি কি এত মেরুদণ্ডহীন যে আমার দেশ টাকে বাঁচানোর জন্য আমি লড়ব না ? আপনারা বিজ্ঞান কে অস্বীকার করবেন প্রমানিত বিবর্তন মানবেন না , শুধু মুখস্থ বুলি আওরে যাবেন কোরআন সব বিজ্ঞানের উৎস । দেশের একটা বড় অংশ কে কর্ম বিমুখ করে শুধু জান্নাতের শুঁড়ি খানার লোভ দেখাবেন , আর আমরা চুপ করে ঠকবো ? আজ এই যুগে বসে ও আপনি যদি উদ্ভট সব জিনিসে বিশ্বাস করে দেশ ও সমাজ কে কলুষিত করেন , আপনি যদি দিগন্ত টিভি তে দেখানো মোরগের মুখের কথা শুনে বিশ্বাস করেন , আপনি যদি সাইদি নামক এক ভণ্ড পশুকে চাঁদে দেখতে পান, আপনি যদি এডিটিং করা ছবিতে আল্লাহ , ভগবান , গডের ছবি দেখে সুবানল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে বিছানা ভিজিয়ে ফেলেন তবে আপনার মানসিক রোগ সারাতে আমাদের তো কিছু করতে হবেই , আপনি এক ট্যাবে নাস্তিক, ধর্ম বিদ্বেষী ,গালাইয়া আর এক ট্যাবে বসে পর্ণ দেখেন তবে তো আপনার নৈতিকতা কে আমি ভণ্ড বলবই । আপনি শুধু কোরআন নামক এক গ্রন্থ পড়ে পৃথিবীর সব জ্ঞান অর্জনের দাবি করেন তবে আপনাকে পাগল বলা অপরাধ কেমনে হয় । আমরা তো কাউকে শারিরিক আঘাত করে ধর্ম পালনে বাধা দিচ্ছিনা শুধু লেখার মাধ্যমে আপনার মনজগতে আলোড়ন তুলতে চাচ্ছি কিন্তু আপনি তো আমার ঘাড়ে তলওয়ার রেখে ধর্ম পালন করতে বলছেন , এখন আমি যদি আপনার বিশ্বাস কে অমর্যাদা করে খারাপ হই তবে তো আপনি মানব সভ্যতা ধংশের চক্রান্তকারী অমানুষ , আপনি মানুষ কে মারতে পারেন সামান্য এক গ্রন্থের জন্য তাহলে আপনাকে বেকুব বললে আমার কি দোষ ? গতকাল কবি নজরুলের জন্ম দিনে অনেক কে বলতে শুনলাম নজরুল তো মুসলমান কবি , সে মুসলমানদের গর্ব , তারেক মনুয়ার নামের এক রাম ছাগলের ওয়াজে কবিগুরু কে চরম গালাগালি করে নজরুলের লেখা গজল গাওয়া শুরু করলেন এবং কবি নজরুল কে প্রকৃত মুসলমান দাবি করলেন কিন্তু ওই ছাগলের এইটা জানা নেই সেই যুগের মোল্লা রা কবি নজরুল কে নাস্তিক , বেদিন , কাফের বলে বলে তার জীবন টাকে নরক বানিয়ে রাখছিল । তো অহে মুমিন বান্দারা আগামি দিনে ধর্ম কে বাঁচানোর জন্য এই নাস্তিক , ধর্ম বিদ্বেষীদের হাতে পায়ে ধরা লাগে কি না সেই চিন্তা করেন । আপনার বিশ্বাস নিয়ে আপনি ঘরের কোনে পড়ে না থেকে চোখ খুলুন এবং পড়ুন , জানুন , চিন্তা করুন সত্য আপনার সামনে হাজির শুধু চোখ খুলে তাকে দেখতে হবে , সত্য কে জানানর চেষ্টা করুন যুক্তি দিয়ে বিশ্বাস দিয়ে নয়। ভালো থাকুন মানুষ কে ভালবাসুন ।
-

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমাদের এই বহমান সময়ে আমরা আসলে কে?

নাজমুল আহসান রাজু নামক এক ছাগ শিশু ও সংগ্রাম পত্রিকা

আবার আমরা মানুষ হই