টুকে রাখা পঙক্তি

আমরা জীবনের গভীরে আরো কতিপয় জীবন দেখি ফেলি ,আর আমরা দেখি যে যাপনের গভীরে লুকিয়ে আছে এক নৈসর্গিক বিষণ্নতা আর আমরা যাপনের গভীরতর প্রান্তে দাঁড়িয়ে খুব গোপনে দেখে ফেলি জীবনের অনন্ত সার্কাস ,আর আমাদের মনে পড়ে যে আমরা কাব্য এবং নারী সমীপে নিজেকে নিবেদন করা ছাড়া আর কোন মহৎ মানে খুঁজে পাইনা । আর আমাদের তৈরি করে নিতে হয় নিজস্ব দৃশ্যপট ,আর আমরা দেখি যে আমাদের পূর্ব পুরুষেরা গা থেকে জল ঝড়িয়ে নেমে আসে শুকনো ডাঙায় ,আর আমরা সেইসব দৃশ্যে শব্দ বসাতে ব্যার্থ হয়ে জীবনের দিকে মুখ রেখে নিদারুন আবৃতি করি আরো কতিপয় জীবন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আবার আমরা মানুষ হই

মহামান্য সরকার খেয়াল কইরা

জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের