সেই কাঙ্খিত মূহুর্ত
আমরা কজন চুপচাপ বসে ছিলাম ৩০ মিনিটের লাঞ্চ ব্রেক শেষ হলেও আমাদের কারো অফিসে ফেরার তাড়া ছিলনা , টিভিতে এড হচ্ছিল তবুও আমরা কজন টিভির দিকে মূগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম যেন এখনি সুখময় কিছু বের হয়ে আসবে টিভি থেকে , অবিশ্বাস ভরা হৃদয় বারবার একটা করে বিট মিস করছিল আমরা জানতাম আজ আমাদের দায়মুক্তি ঘটবে ৩০ লাখ শহিদের দির্ঘশ্বাস আমরা মুছে দেবো , দেশের সবচেয়ে বড় শকুন টাকে আমরা আজ দন্ডিত করব , বহুদিন সে আমাদের খুবলে খেয়েছে আমরা আজ যন্ত্রনা মুক্ত হব ,হঠাৎ ই ব্রেক শেষে রিপোর্টার ফিরে আসলো ক্যামেরায়, আমাদের শ্বাস বন্ধ হয়ে আসলো এসে গেছে সেই মাহেন্দ্র ক্ষন একটু পরেই আমরা পাপ মুক্ত হব , মা জাহানারা ঈমাম তো ঘোষনা দিয়েই গেছেন আমরা সেই ঘোষনা রাষ্ট্রের মুখ থেকে আবারো শুনবো , টিভি ক্যামেরা ঘুরে গেল কোর্ট রুমের দরজায় ওই তো হাসি মুখে আরেকজন রিপোর্টার বের হয়ে আসছেন , আমার পাশে কে যেন আমার কব্জি পিষে ভেঙে ফেলার যোগাড় আমি একটুও ব্যাথা পাচ্ছি না , আমার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে মা আমরা পেরছি মা জাহানারা ইমাম তোমার মুখ আমরা রক্ষা করেছি আম্মা ,রিপোটার হাসি মুখে ক্যামেরার সামনে দাড়ালেন নিজের চুল ঠিক করলেন ,আমরা পৌছে গেছি সেই কাঙ্খিত মূহুর্তে আর মাত্র কয়েক মূহূর্ত তারপরেই আমাদের কানে মধু বর্ষন করবেন তিনি , তিনি বলতে শুরু করলেন এইমাত্র মহামান্য আদালত রায় ঘোষনা করেছেন ৬ টি সূনির্দষ্ট অভিযোগ প্রমানিত হয়েছে , আহা এসে গেছে সেই মূহুর্ত আমরা পেরেছি হে যোদ্ধা রা তোমাদের রক্তের শোধ আজ ৪২ বছর পরে আমরা নিতে পেরেছি ওই তো রিপোর্টার এখনি বলবে রাজাকার গোলাম আজমের ফাসীর রায় হয়েছে , রিপোর্টার বলতে শুরু করলেন কিন্তু বয়স বিবেচনায় তাকে ৯০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে !!
আমরা কেউ কথা বলিনি,আমাদের মাথা নিচ , কেউ কেউ উঠে চলে গেলেন চারপাশ থেকে কারা যেন ফিসফিস করে বলতে থাকলো ধিক প্রজন্ম ধিক , তোরা আমাদের সন্তান না , তোরা নংপুংসক , আমি মাথা নিচ করে যখন রাস্তা দিয়ে হাটছিলাম আমার চারপাশে ভীড় করে ছিল কারা যেন কে যেন অট্টহেসে বলছিল হায়রে বাঙালি হায়রে বাঙালি ! আমার মায়ের বস্ত্রহীন অগোছালো লাশ আমাকে ভেঙচিয়ে গেল , বেয়নেটের আঘাতে ক্ষতবিক্ষত এক যোদ্ধা আমার গায়ে থুতু ছিটিয়ে দিল ! ভরদুপুরে মাঝরাস্তায় দাড়িয়েআমি শুধু ক্ষমা প্রার্থনা করে গেলাম ৩০ লক্ষ ক্ষত বিক্ষত লাশের কাছে !আর কিইবা করতে পারতাম আমি ? আমাকে ক্ষমা করো মা আমাকে ক্ষমা করো দেশ তোমার ধর্ষিত হবার কলঙ্ক আজো আমরা মুছতে পারলাম না , আমরা নপুংসক , আমরা ভিতু ওই শূয়োরের বাচ্চা , ওই হায়েনার বাচ্চা , ওই ভাগাড়ের শকুন , ঘেয়ো কুত্তা গুলো তোমার বাতাসে নিঃশ্বাস নেবে মা , আমরা পারলাম না মা , আমরা হেরে গেলাম , আমাদের তুমি কখনো ক্ষমা করো না মা কক্ষনো না ....
- ১৫ জুলাই, ২০১৩, সোমবার,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন