পোস্টগুলি

2013 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চিন্তা

আজ কদিন ধরেই ভাববার চেষ্টা করছিলাম চিন্তা কি ? মননশীল চিন্তাই বা কাকে বলে ? কিন্তু চিন্তা করা নিয়ে আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই , সাহিত্যে আমার পড়াশোনা খুবই অপ্রতুল যা পড়েছি সবই হরর অথবা ফিকশন , তাই সেভাবে কখনোই মনের ভেতর চিন্তার দর্শন টাকে স্থান দিতে পারিনি ,হ্যা প্রচুর ভাব নিয়ে নিজেকে চিন্তক প্রমানের হাস্যকর চেষ্টা হয়ত করেছি , কিন্তু তারপরেই আসন্ন ভোরে দু টুকরো রুটি সংগ্রহের চিন্তায় ভূলে গেছি সব , আচ্ছা একটা ব্যাপার কি কেউ খেয়াল করেছেন ? আমাদের মত তৃতীয় বিশ্বের দেশে সৃজনশীল সাহিত্য অথবা দার্শনিক চিন্তা বা গবেষনা আশংকা জনক ভাবে কম , বেশির ভাগ মানুষই সাময়িক আবেগে কিছুক্ষনের জন্য জ্বলে উঠলেও তারপর আবার দীর্ঘদিনের জন্য শীত নিদ্রায় যেতে হয় এর একমাত্র কারন হতে পারে আর্থিক নিরাপত্তার অভাব , আমাকে রাতদিন শুধু অর্থোপার্জনের চিন্তা করতে হচ্ছে তাই আমি আমার সন্তান কে অর্থোপার্জনের উপযোগী করে মানুষ করছি , তার ভেতরে সৌন্দর্য উদারতা প্রকৃতির প্রতি আবেগ এইসব ব্যাপার গুলোকে এড়িয়ে যাচ্ছি যেমনেই হোক অর্থোপার্জন করে বেচে থাকতে হবে , ঠিক আমাদের শাসক গোষ্ঠিও এই চিন্তাহীন বোধহীন জনগোষ্ঠি তৈরিতে বেশ ...

স্টাটাস সমগ্র ১

##তোমাকে ছেড়ে আসতেই বৃষ্টিরা পাকড়াও করলো তোমার চোখের জল যেভাবে আটকে রেখেছিল তেমনিই আকাশের কান্না আটকে রাখলো তোমার কাছে , অনেক প্রেমিকাদের অশ্রু পেরিয়ে তোমার কাছে আটকে গেলাম একজন কবিকে তুমি প্রেমিক বানিয়ে ফেললে একি তোমার অহংকার নাকি আমার সমর্পন !! ##দূর ইথারের ওপাশে তোমার কন্ঠ এপাশের আমার রক্তের কনায় কনায় প্রতিধ্বনী তোলে আমি বোধহয় প্রথম পুরুষ যে প্রেমিকাদের চেয়েও তোমাকে বেশি ভালোবাসে ##যখন তোমার বুকে মাথা রাখি নাক ভরে যায় তোমার শরীরের সোদা গন্ধে বিশ্বাস করো প্রিয়া তখনই শুধু তখনই আমি ইবাদতের সুখ পাই , খুব রাত্রিতে তুমি যখন চোখ বুজে আছো গভীর সুখে আমি ঘর্মাক্ত শরীরে ক্লান্ত চাষা ঠিক তখনই আমি ইবাদতের সুখ পাই ,নারী তুমি আমার ইবাদত তুমিই আমার ইশ্বর ##কেটে যাচ্ছে চরম ঘোর ঠিক তোমার রাগমোচনের মত কেপে উঠছে শরীর , নারী তোমাকে ছাড়া একাকী পুরুষ বড়ই বেগানা , রক্ষে করো হে নারী আমার পুরুষ জন্ম সার্থক করো ! তোমার মন্দিরে এই চালচুলোহীন কবিরে ঠাই দিও ##রাত গভির হবে কেটে যাবে হাজার বছরের অন্ধকার তারপর আমরা আবার মানুষ হবো নকল মানুষ , সত্যিকারের মানুষেরা দৈত্য মারতে চলে গেছে ঠাকুরমার ঝুলি কাধে নিয়ে আম...

দেশ জাতি বিভক্তি : একটি ব্যক্তিগত পর্যালোচনা

কি নিয়ে লেখা যায় কোন টপিক খুঁজে পাচ্ছিনা। দেশে এত এত টপিকের ভিড়ে আমার লেখার মালমসলা হারিয়ে গেছে। এই দেশে এখনও যে বেঁচে থেকে শ্বাস নিচ্ছি, তাই তো মাঝে মাঝে বিশ্বাস হতে চায় না। কত রকমের বিভেদ যে আমাদের মাঝে -- গুনতে বসলে মহাকাব্যের সমান বড় হয়ে যাবে। নেতাদের রাজনীতির খেলায় আমরা বড় বেশি চুনোপুটী। নিজের পেটে ভাত যোগাতে এত বেশি ব্যস্ত থাকা লাগে যে, অন্য দিকে নজর দেওয়ার সময় থাকে না। আমাদের নেতারাও তাই চায় -- আমাদের মুখ বন্ধ রেখে তারা নিজের আখের ঠিকই গুছিয়ে নেয়। গত ৫মে হেফাজতের তাণ্ডবের পর থেকে লাশ ও হত্যা নিয়ে সংখ্যা তত্ত্বের খেলা খুব চলছে। আমরা হয়ত ফেসবুক ব্লগে খুব চিল্লাছি, কিন্তু আমাদের কথা কেউ পাত্তাই দিচ্ছে না। আমরা যতই প্রমাণ করি বাঁশের কেল্লা ও জামাতের বিভিন্ন পেজের মুনাফিকি ও মিথ্যাচার, তারা কিন্তু এসবকে পাত্তা না দিয়ে তাদের কাজ করে যাচ্ছে। তাদের টার্গেট গ্রুপ গ্রামের ও শহরের খেটে-খাওয়া বিপুল সংখ্যক মানুষ, যারা ইন্টারনেট ব্যবহার করে না। দিনশেষে টিভির সামনে বসে অথবা চলতি পথে চায়ের দোকানে এক ঝলক খবরই তাদের ভরসা দেশ সম্পর্কে খবর রাখার জন্য। আর এই মানুষগুলোকে টার্...

একজন আসিফ নজরুল ও বাংলাদেশের নব্য চুষিলগণ

প্রথম আলো পত্রিকা পড়া বাদ দিছি পহেলা বৈশাখে হাস্নাতের সেই গল্প টা পড়ার পর থেকে , তারপর সাভার দুর্ঘটনার পরে তারা যখন তাদের আনন্দ আয়োজন বন্ধ রাখতে পারল না এরপর থেকে কেউ প্রথম আলোর রেফারেন্স দিয়ে কোন কথা বললেও রাগ লাগত , আজ এক কলিগ জোর করে আজকের পত্রিকায় ছাপা হওয়া আসিফ নজরুলের কলাম টা পড়ে শোনাল , কলিগ বেচারি ২ মাস আগেও আসিফ নজরুল কে না চিনলেও এখন সে তাকে খুব চেনে কারণ সে জামাতের পক্ষ নিয়ে মানবতার কথা বলে , আর জামাতের পক্ষে যে চুষিল গিরি করে সেই তো সত্যিকারের মানবতাবাদী (?) , বেচারি কলিগ দাড়ি টুপি ওয়ালা লোকের খুব ভক্ত , কিন্তু আদতে চুষিল তাই সে নজরুল সাহেবের সঙ্গে পুরা একমত , আমাদের গণজাগরণ মঞ্চ শুরু হওয়ার পর থেকে অনেক চুষিল ও ছুপা ছাগু একে একে সামনে আসছে ,এরা রাত জেগে টিভি টক শো দেখে তবে বেছে বেছে তাদের পছন্দের লোক গুলোর জাবর কাটা শোনে খুব মনোযোগ দিয়ে তারপর অফিসে এসে তাদের সে অর্জিত জ্ঞান উগরাতে থাকে দিনভর , এরা শুধু লীগ বিরোধিতার জন্য বাশের কেল্লা সহ বি এন পি ও জামাতের যে কোন অপ প্রচার নির্দ্বিধায় বিশ্বাস করে , এবং সে কথা খুব বড় গলায় প্রচার করতে পছন্দ করে কারন ভিতরে মাল ম...

মাননীয় সরকার সবিনয়ে বলতে চাই আমাদের কণ্ঠ চেপে ধরবেন না

কোনদিন কি ভেবেছিলাম এই ২০১৩ তে এসেও আমাকে আমার কথা বলার স্বাধীনতার জন্য লিখতে হবে ? ১৯৭১ এর মত সত্যি কথা বলা যুবকদের , দেশ কে ভালবেসে সমাজের মহৎ পরিবর্তন চাওয়া যুবকদের নাস্তিক আখ্যা দিয়ে কারাগারে অন্তরিন করা হবে ? এই কি আমার সেই সম্প্রীতির বাংলা ?  সমাজে নানা মানুষের নানা মত থাকতেই পারে ? একজন ধার্মিকের যেমন ঈশ্বরে বিশ্বাস করার অধিকার আছে একজন নিধারমিকের ও অধিকার আছে বিশ্বাস না করার , আর একজন যদি তাঁর সেই নাস্তিকতা যুক্তিপূর্ণ ভাবে ব্লগে লিখে রাখে তাতে সরকারের অনুভুতি কেন ক্ষুণ্ণ হবে , হ্যাঁ একজন মুসলিম যদি মনে করে লেখা টা তাঁর ধর্মের জন্য ক্ষতিকর তবে সামাজিক ভাবে সে ওই লেখা টাকে বর্জন করতে পারে , কেউ তো আর তাকে জোর করে পড়তে বলছে না । আমি বাক্তিগত ভাবে মনে করি একটা রাষ্ট্র যখন একটা নির্দিষ্ট ধর্মের পৃষ্ঠপোষক হয়ে যাই , সেই দেশ ধ্বংসের কিন্তু দেরি হয় না। একটা রাষ্ট্রের নাগরিকেরা বিভিন্ন মতবাদে বিশ্বাসী হতেই পারে রাষ্ট্রের কাজ হচ্ছে সকলের মতবাদ কে সম্মান করে নাগরিকের মত প্রকাশের পথ উন্মুক্ত রাখা। কিন্তু আমাদের রাষ্ট্র যন্ত্র শাসকের ভোট গননার যন্ত্র হিসেবেই বেশি বাবহ্রিত হচ্ছে । ...

আহারে তেতুল (০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০১)

শোনেন ভাই বোলগ দিয়ে নেট চালিয়ে সানি আপার শরীরের খাজভাজ দেখিলে ল্যাপ্পি তো হট হইতেই পারে নাকি ! আর তেনারা তো নাস্তেকের সাথে যূদ্ধে অবতীর্ন আর জানেন তো ধর্ম যূদ্ধে সব হালাল তো তিনারা বিধর্মী সানি আপার বুক পেট দেখিতেই পারে ইহাতে কোন পাপ নাই , কিন্তু তাদের ব্যাবহার্য ল্যাপ্পি নিশ্চয়ই কোন নাস্তেকের হাতে তৈয়ারী হইয়াছিল তাই তো সে অল্পতেই হট হইয়া যাইত তাই তাহাকে বাড়তি শক্তি যোগান দেয়ার জন্য একখান ইউ পি এস ও ছিল কিন্তু নাস্তেকের তৈরি ল্যাপ্পি সানি আপার শরীরের গরম সহ্য করিতে না পারিয়া সঙ্গি ইউ পি এস কে সাথে লইয়া ঘরের কেরোসিন চুলার উপর ঝাপাইয়া পড়িল আর ওই দিকে দুই হেফাচুতিয়া বালক একে অপরকে গরম করিতে ব্যাস্ত ছিল ফলাফল ভয়াবহ বিস্ফোরন । এই দূর্ঘটনা নাস্তেক দের জন্যই ঘটিয়াছে তাই নাস্তেকের ফাঁসি চেয়ে হেফাচুতি আমীর তেতুল বাবা বলিয়াছেন যৌবনে আমরা বাহিরে নারী তেতুল দেখে লোভ সামলাইতে না পারিয়া এক বালক অপর বালক কে তেতুল ভাবিয়া আদর করিতাম কিন্তু কই তখন তো কুনো বিস্ফোরন ঘটে নাই কিন্তু এখন ওই নাস্তেকের তৈরি যন্ত্রে বিধর্মি তেতুলের জন্যই এই দূর্ঘটনা ঘটিয়াছে তাই তিনি আবারো নাস্তেক বিধর্মি দের ফাসি দাবী করেন , এ...

এলেবেলে কথাগুলো অথবা প্রলাপ

আমি লেখক নই , আমি দেখক দেখতে আমার ভাল লাগে , কিন্তু লিখতে গেলেই মনে হয় ভিতর টা ফাকা হয়ে গেছে , অনন্ত কাল কি বোর্ড নিয়ে হুদাই গুতাগুতি করে লেখাই ক্ষান্ত দেই , আমি পথ চলতি মানুষের দিকে বুভুক্ষের মত তাকিয়ে থাকি , আমি জানি ওই মানুষ টা তার ভেতরে একটা গল্প নিয়ে চলে , কখনও বা তার তাকানো , তার মোবাইলে ক্ষণিকের কথোপকথন তার ভেতরের গল্প টাকে অল্প হলেও প্রকাশ করে দেয় , ইস আমার যদি ক্ষমতা থাকত আমি তার মাথার ভিতর ঢুকে তার গল্পের পুরোটা জানতে পারতাম , তার গোপন প্রেম অথবা প্রেমিকাদের গল্প , আমি তার ভেতরের ঘৃণা , তার ভালবাসা সবটুকুর ভাগ নিতে পারতাম ? কিন্তু বিছিন্ন দ্বীপের মত কত মানুষ আমার পাশ থেকে সাঁতরে চলে যায় , আমি শুধু তার দিকে একটু উঁকি দিয়ে দেখি , আমি আমার পাশে ঘুমিয়ে থাকা সবচেয়ে বেশি পরিচিত এই মানুষ টাকেই বা আমি কত টুকু চিনি ? শুধু পাশাপাশি থাকা , দু দ্বীপ মিলিত হয়ে আর একটা বিছিন্ন দ্বীপ তৈরি করা , কখনও তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কখনও বা তার রমন ক্লান্ত তৃপ্ত মুখের দিকে তাকিয়ে আমি বড় চিন্তায় পড়ে যাই , আমি কি এই মানুষ কে চিনি ? নারী হিসেবে তার সমস্ত রহস্য ময়তা দিয়ে ঘিরে রাখে আমাকে , কখনও সে ত...

আমি এবং আমার অবিশ্বাস (১ম পর্ব )

বহুদিন কিছু লিখি না , লেখার মত মানসিকতা ও নেই , চারিদিকে এত এত ঝামেলা , জীবন বাচাতে অহোরাত্র পরিশ্রম , যাক সব বাদ আজকে আমার নিজের গল্প বলি আমি মাঝে মাঝে ভাবি এই যে ঈশ্বরে অবিশ্বাস , বা নাস্তিকতা কেমনে আসলো আমার ভিতরে আমার ত হবার কথা একজন বিশাল মাওলানা ,হ্যাঁ আমার লেখাপড়া শুরু হইছিল মাদ্রাসায় , ৩ বছর আমি মাদ্রাসায় পরছি তারপর দাদু জোর করে স্কুলে ভর্তি করে দিল , স্কুলের সাথেই ছিল মসজিদ আমি সেই ১০-১১ বছর বয়েসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম , মাদ্রাসাই পড়ার জের আমার ভিতরে ছিলই যখন হাই স্কুলে ভর্তি হলাম তখনও আমি নামাজ কখনও বাদ দেয় নাই , ৮ম শ্রেণিতে পড়ার সময় খুব সম্ভবত প্রথম পাবলিক লাইব্রেরিতে যাওয়া শুরু করি , তার আগে কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোন বই পড়ার সুযোগ পাই নি , আমাদের বাড়িতে ও বার আওলিয়ার কাহিনি , আর কোরানের কিছু তাফসির ছাড়া কিছুই ছিল না । যেদিন থেকে পাবলিক লাইব্রেরিতে যাওয়া শুরু সেদিন যেন আমার সামনে দুনিয়ার একটা অজানা দুয়ার খুলে গেল ৯-৫ টা স্কুল আর তারপর রাত ৮ টা পর্যন্ত লাইব্রেরিতে কাটিয়ে দিতাম , মুলত কিশোর সাহিত্য পড়তাম সেইসময় , আহ কি মুগ্ধতা বইয়ের গন্ধ আমাকে পা...

সেই কাঙ্খিত মূহুর্ত

আমরা কজন চুপচাপ বসে ছিলাম ৩০ মিনিটের লাঞ্চ ব্রেক শেষ হলেও আমাদের কারো অফিসে ফেরার তাড়া ছিলনা , টিভিতে এড হচ্ছিল তবুও আমরা কজন টিভির দিকে মূগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম যেন এখনি সুখময় কিছু বের হয়ে আসবে টিভি থেকে , অবিশ্বাস ভরা হৃদয় বারবার একটা করে বিট মিস করছিল আমরা জানতাম আজ আমাদের দায়মুক্তি ঘটবে ৩০ লাখ শহিদের দির্ঘশ্বাস আমরা মুছে দেবো , দেশের সবচেয়ে বড় শকুন টাকে আমরা আজ দন্ডিত করব , বহুদিন সে আমাদের খুবলে খেয়েছে আমরা আজ যন্ত্রনা মুক্ত হব ,হঠাৎ ই ব্রেক শেষে রিপোর্টার ফিরে আসলো ক্যামেরায়, আমাদের শ্বাস বন্ধ হয়ে আসলো এসে গেছে সেই মাহেন্দ্র ক্ষন একটু পরেই আমরা পাপ মুক্ত হব , মা জাহানারা ঈমাম তো ঘোষনা দিয়েই গেছেন আমরা সেই ঘোষনা রাষ্ট্রের মুখ থেকে আবারো শুনবো , টিভি ক্যামেরা ঘুরে গেল কোর্ট রুমের দরজায় ওই তো হাসি মুখে আরেকজন রিপোর্টার বের হয়ে আসছেন , আমার পাশে কে যেন আমার কব্জি পিষে ভেঙে ফেলার যোগাড় আমি একটুও ব্যাথা পাচ্ছি না , আমার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে মা আমরা পেরছি মা জাহানারা ইমাম তোমার মুখ আমরা রক্ষা করেছি আম্মা ,রিপোটার হাসি মুখে ক্যামেরার সামনে দাড়ালেন নিজের চুল ঠিক করলেন ,আমরা পৌছে গে...

আমি একজন ধর্ম বিদ্বেষী । আপনি ?

এখন অনেকেই নাস্তিকতা কে দুই ভাগে ভাগ করতে চাচ্ছে সাধারন নাস্তিক আর ধর্ম বিদ্বেষী , মুলত যারা বিশ্বাসে নাস্তিক কিন্তু সেটা সমাজের ভয়ে চেপে যায় তাদের কে ভাল নাস্তিক বলা হচ্ছে আর যারা ধর্মের ভণ্ডামি নিয়ে ব্লগ ফেসবুকে লিখছে তাদের কে ধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করার প্রয়াস পাচ্ছে কিছু অবুঝ সুশিল (মতান্তরে চুশিল) । এখন আপনি আপনার বিশ্বাস কে ১০০ ভাগ সত্যি মনে করে যদি ধর্ম প্রচারের অধিকার পেতে চান তবে আমার যুক্তি এবং বিজ্ঞানের আলোকে পাওয়া জ্ঞান দিয়ে আমি কেন আপনার ধর্মের বিরুদ্ধে বলতে পারব না ? আপনি একজন মুসলিম আপনি দাবি করছেন আপনার কিতাব ১০০ ভাগ সত্যি , এটা আপনি কোথাই পেলেন ? আল্লাহ বলেছে আচ্ছা আপনার আল্লাহ সত্যি এটা কে বল্ল নবি বলেছেন , উনি যে সত্যি আল্লাহর নবি এটা কে বলেছেন কেন আল্লাহার কিতাবে বলা আছে। তাহলে ঘুরে ফিরে আপনার বিশ্বাস আপনার একমাত্র সম্বল , এবং নবির কথাই আপনাকে বিশ্বাস করতে হচ্ছে , টিভি তে জাকির নায়েকের লেকচার যারা শুনেন তারা দেখবেন উনি ঘুরে ফিরে কোরআনের কাছে ফিরে আসছেন এবং বলছেন এটা কোরানে বলেছেন তাই এটা সত্যি অর্থাৎ উনি কোরআন কে সত্যি ধরে নিয়ে যুক্তি দিচ্ছেন , অথবা অ...

হরেক রকম ছাগুরে ভাই

ছাগুর জন্য কোন মানবতা নেই , ছাগুর জন্য খুব বেশি হলে থাকতে পারে কাঁঠাল পাতা , বর্তমানে দেশে বেশ কয়েক প্রকার ছাগু দেখা যায় –শিবির ছাগু , বি এন পি ছাগু , আওয়ামিলিগ ছাগু , হেফাজতি ছাগু , নাস্তিক ছাগু , ধর্মান্ধ ছাগু (এরা–শিবির ছাগু আর হেফাজতি ছাগুর সমন্বিত রূপ)। আসুন দেখি ছাগু গুলোর বিস্তারিত জানার চেষ্টা করি শিবির ছাগুঃ এরা বাংলাদেশ জামাতে ইসলামির (মহা ছাগু) ছাত্র গ্রুপ , এদের মুখের দাড়ির পরিমাণ ইঞ্চি খানেক , এরা মউদুদি নামক এক শুকুর সানার মতবাদে বিশ্বাসী , এদের প্রিয় খাবার কাঁঠাল পাতা , এরা কাঁঠাল পাতা খাওয়ার কারণে মাথাই কিঞ্চিৎ সমস্যা আছে , মাঝে মাঝে এরা সমকামিতায় ও জড়িয়ে পরে , এদের কে অনেক ছোট থেকে ব্রেন ওয়াশ করে জামাতের খিদমতগার বানানো হয় , ইসলাম কায়েমের জন্য এরা আল্লাহ নবীর চাইতে মউদুদি নামক শুকর সানার লেখা বইয়ের কথা বেশি বিশ্বাস করে , গো আজম, নিজামি , সাইদি এদের পীর তাদের কথাই এরা যে কোন সময় পায়জামা খুলে হুজুরের খেদমতে লাগতে পারে । এদের ছাত্রি সংস্থার আর এক নাম কলিজু , তবে ময়না , টিয়া ইত্যাদি নামে ডাকতে শোনা গেছে , এরা ধর্মের নাম দিয়ে যে কোন মিথ্যাচার অবলীলায় কর...

শোকগাথা সহযোদ্ধাদের জন্য

হ্যাঁ আজ আমি শোক গাথা লিখতে বসেছি নাগরিকে আমার প্রথম লেখা টা হোক শোক গাথা , আমি কখনই ব্লগিং করতে চাই নি , ফেসবুকে বসে বসে আজাইরা সময় কাটাইতাম , প্রেমিকা কে নিয়ে ফুচকা খেতাম , নতুন নতুন মডেলের ফোন কিনতাম আহ জীবন টা এমনেই ছিল , প্রেমের কবিতা গুলো প্রেমিকা কে শুনিয়েই আমি সুখি ছিলাম , কে ভাবে দেশ নিয়ে কে ভাবে মানুষ নিয়ে , এই দেশের কোন ভবিষ্যৎ নাই এই ত ছিল আমার চিন্তা ভাবনা , কিন্তু একদিন কি কুক্ষণে আসিফ নামক ওই নাস্তিক টার বন্ধু হলাম ফেসবুকে , তারপর থাবা বাবা , আল্লামা শয়তান , আমার চিন্তার দুয়ারে আঘাত করতে লাগলো আসিফের বড় বড় লেখা গুলো (সেটা নকল হোক আর যাই হোক) , থাবা বাবা আর আল্লমা শয়তানের ছোট ছোট স্ট্যাটাস গুলো , আমি পড়তে শুরু করলাম জানতে শুরু করলাম , হুমায়ান আহমেদ এর উপন্যাস দূরে রেখে আমি আরজ আলি মাতুব্বর , ডকিন্স , আমাদের আভিজিত দা এদের লেখা পড়তে শুরু করলাম , আমি জানতে শুরু করলাম , এতদিন যে সত্য বুকের মাঝে সজতনে লুকিয়ে রাখতাম টা প্রকাশ করার দুরন্ত সাহস পেলাম , থাবা বাবা আর আল্লামা শয়তানের কাছ থেকে দেশপ্রেমের পাঠ শিখেছি , দেশ কে কতোটা ভালোবাসা যাই থাবাবাবা আমাকে শিখিয়েছ...

উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ

উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ কোন এক অন্ধকারের দিকে, এই যাত্রার শেষ কোথাই কেউ জানিনা আমরা, ৪ জন ব্লগার শুধু লেখার অপরাধে আজ কারাগারে অন্তরিন , তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি ধর্ম অনুভূতিতে আঘাত করেছে , আচ্ছা ধর্ম অনুভূতির সঠিক সংজ্ঞা কি সরকার এখনও প্রকাশ করেছে ? বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতবাদ থাকতে পারে , আমি এখন যদি বলি কালি, দুর্গা এইগুলা সব ভুয়া, একজন মুসলিম হিসেবে আপনি আমার সাথে একমত হবেন কিন্তু একজন হিন্দু প্রচণ্ড মনে আঘাত পাবে , ইসলাম নিজেকে এক এবং একমাত্র ধর্ম দাবি করে অন্য সব ধর্ম কে বাতিল করে দিচ্ছে , এখন অন্য ধর্মের অনুসারিরা যদি ইসলাম কে দোষী করে মামলা করে তখন কেমন হবে ? আসলে মুসলিম এবং নাস্তিকের মাঝে পার্থক্য কি জানেন ? আপনি বলছেন ইসলাম ছাড়া আর সব ধর্ম ভুয়া আর নাস্তিক বলছে ইসলাম সহ সব ধর্ম ভুয়া। এখন নাস্তিক যদি একজন মুসলিমের ধর্ম অনুভূতিতে আঘাত দিয়ে থাকে তাহলে একজন মুসলিম ও ঠিক একই কাজ করে কেন সমান সাজা পাবে না । হ্যাঁ এখন আপনি বলতে পারেন আপনি একজন ধর্ম বিদ্বেষী ইসলাম ধর্ম কে কটাক্ষ করাই আপনার লক্ষ্য। জি আপনি ঠিক ধরেছেন এই দেশের ৮০ ভাগ লোক জেনে বা না জেনে মুসলিম আর...

শুয়োরের সাথে সহবাস আমরা করি না

আমার ভাই আজ জেলে , সত্যি কথা বলার সৎ সাহস বুকে নিয়ে তারা আজ রিমান্ডে, এই দেশে ঘুষ খোর, দুর্নীতি বাজ রাজনীতি বিদ , খুনি সন্ত্রাসী খুল্লাম খুল্লা ঘুরে বেড়াবে আর দেশ প্রেমিক সত্যি কথা বলা যুবকেরা জেল খাটবে , এই তো আজ আমাদের নিয়তি , চোর বাটপার রাজাকারেরা আজ ধর্মের হেফাজত করবে , আর আমরা চোখ বন্ধ করে আমার দেশ মায়ের ধর্ষিত কান্না শুনবো , আজ যদি আমি এই দেশ মায়ের কান্না থামাতে অস্ত্র তুলে নেই হাতে তবেই কি তুমি শান্ত হবে লীগ ? আমরা নতুন প্রজন্ম গোলাপ হাতে নিয়ে কি বোর্ড কি অস্ত্র বানিয়ে লিখে যাই সত্য আর সুন্দরের পক্ষে , আমরা শুয়োরের সাথে বসবাসের ফতোয়া অস্বীকার করে মাথা তুলে দাড়িয়ে থাকি । এই কি আমাদের অপরাধ ? আর কত সহ্য করব ? বুকের ভিতর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে , ৩০ লক্ষ শহিদের রক্তের ঋণ আমাকে ঘুমুতে দেয় না , ০২ লক্ষ নির্যাতিত মায়ের কান্না আমাকে ঘুমুতে দেয় না, আর দেশের শত্রু রাজাকার শুয়োর গুলো এখনো বাংলার বাতাসে নিঃশ্বাস নেয় , এখনও ওরা আমাদের মুখের ওপর দাত কেলিয়ে হাসে , আর নির্বোধ সরকার ওদের ফাঁসির মুলা ঝুলিয়ে আমাদের সামনে ভোটের হিশাব করে? কিছু জানোয়ার কে খুশি করতে আম...

এই দেশ মুসলিমের, এই দেশ নাস্তিকের্‌ ,এই দেশ হিন্দুর্‌ ,এই দেশ সবার । আমার কথা বলার অধিকার যারা কেড়ে নিতে চায় ওরা পাকিস্তানের ভুত , ওদের যদি আজ মোকাবেলা না করতে পারেন আগামি প্রজন্ম আপনাকে ধিক্কার দেবে।

৮৪ জন ব্লগারের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দেয়া হয়েছে, এখন সরকার নাস্তিক বিচারে বসবে, বাহ এই না হলে বাংলাস্তানের সরকার, আরও একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ বাংলাস্তানের পথে, যে ৮৪ জনের তালিকা দেখলাম তাদের কয়েকজন বাদে প্রায় সবাই ব্লগ এবং ফেসবুকের পরিচিত মুখ, আর কয়েকজন কে কখনই ধর্ম নিয়ে পোস্ট দিতে দেখিনি, শুধু জামাত বিরোধিতার জন্য তারাও আজ নাস্তিক , আর আমাদের ইমানদার সরকার হোগার কাপড় খুলে দৌড় দিবে এখন নাস্তিক ধরতে। গতকাল আল্লামা শয়তান (বিপ্লব দা) কে ডিবি পুলিশ ডেকে নিয়ে গেছে , পরে রাত্রে নাকি তাকে হাতকড়া পরা অবস্থায় তাঁর বাসা থেকে ল্যাপটপ মডেম ইত্যাদি জব্দ করে নিয়ে গেছে, সাথে রাসেল ভাই কে নাকি দেখা গেছে ডিবির গাড়িতে হাতকড়া পড়া অবস্থায় । সুব্রত শুভ কে ও কালথেকে খুজে পাওয়া যাচ্ছে না, তাঁর ফোন বন্ধ তাঁর বন্ধুরা জানাচ্ছে কাল তাকে ডিবি পরিচয় এ কিছু লোক গাড়িতে তুলে নিয়ে গেছে, আমরা শঙ্কিত রিতিমত আন্তংকিত বলা যাই, এই লোকগুলোর অপরাধ তারা ধর্ম মুক্ত একটা সমাজ চায়, তারা ধর্মের মুখোশ খুলে দিতে চায়, মন্দির ভাঙলে, মসজিদে বোমা নিয়ে ঢুকলে বিচার হয় না, আর ফেসবুকে দুই লাইন সত্য কথা বললে ধর্ম অনুভুতি এক্ক...

জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের

তাহলে এই আমার বাংলাদেশ ? এই বাংলাদেশ কে নিয়েই আমাদের গর্ব করতে হবে ? আজ সত্যি কথা সত্যি করে বলা যাবেনা, ধর্মের জুজু দেখে আমাকে পালাতে হবে , হাস্যকর আর ভণ্ড ধর্ম গুলো নিয়ে কিছু বলা যাবেনা, কিছু বললেই ধার্মিকের অনুভূতি খাড়া হয়ে যাবে , আর ধার্মিকেরা বিজ্ঞান নিয়ে হাস্যকর কথা বলে আমার বিজ্ঞানুভুতিতে আঘাত করলেও আমার চুপচাপ মেনে নিতে হবে। আহ কি মামুর বাড়ির আবদার। ধর্মের বিষ আমাদের আত্মায় বহন করে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা শুধু অন্ধকারের পথেই হেটে যাব। এই আফিম আমাদের নেশাই ডুবিয়ে শুধু বাকির লোভ দেখিয়ে নগদে ক্ষমতাশালির ক্ষমতা টিকিয়ে রাখবে, আর দরিদ্র জনগোষ্ঠী পরকালে কোরমা পুলাউ খাবার লোভে এই জগতে ভুখা থাকবে। মসজিদ মন্দিরের চকচকে বারান্দাই ভুখা নাঙ্গা লোক পরকালে যাওয়ার টিকেট নিবে, আর সুদখোর ঘুষখোর ভুরিমুটা বাঙ্গালী পেটে হাত বুলিয়ে পরকালে আরও দুইটা হুর বেশী পাওয়া যাবে কিনা সেই চিন্তাই মোগ্ণো হবে। আজ যদি আমরা ধর্মের সমালোচনা বন্ধ করে দেই, এই দেশ আর কোনো বিজ্ঞানী জন্মাবে না, আর কোণো আরজ আলি জন্মাবেনা, আর একজন হুমায়ান আজাদ জন্মাবে না, আর একজন জাফর ইকবাল জন্মাবে না , এ দেশে তখন জন্ম হবে জাকির নায়েকের ...

নাজমুল আহসান রাজু নামক এক ছাগ শিশু ও সংগ্রাম পত্রিকা

নাজমুল আহসান রাজু নামক এক ছাগ শিশু সংগ্রাম পত্রিকাই একখান আর্টিকেল প্রসব করিয়াছেন '"হিন্দু হয়েও মুসলিম নাম ধারণ, ধৃষ্টতা ও ঔদ্ধত্যকে ছাড়িয়ে যাচ্ছে ওরা এপার-ওপারের নাস্তিকদের টার্গেট ইসলাম আখড়া নবযুগ ব্লগ ও ইসলাম ওয়াচ" নামে। এখানে নবযুগ ব্লগ কে আক্রমণ করে এবং বিভিন্ন ব্লগার কে হিন্দু ট্যাগ করে আক্রমণাত্মক লেখা লিখিয়াছেন ঐ ছাগ শিশু, এই ছাগ শিশু আরো লিখিয়াছেন " শাহবাগের আন্দোলনের উদ্যোক্তা ব¬গার আসিফ মহিউদ্দিনের আসল নাম বিদ্যুৎ কুমার ভৌমিক, ব¬গার আরিফুর রহমানের হিন্দু নাম নিতাই ভট্টাচার্য এবং চিন্তিত সৈকতও একজন হিন্দু। মুসলামান নাম ধারণ করে এরা পবিত্র কুরআন ও হাদীসের বিরচদ্ধে বিষোদগার, সমালোচনা চালিয়ে বিভ্রান্তির বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে। " আসিফ মহিউদ্দিন কে অনেকেই চিনে কিন্তু তিনি যে হিন্দু ঘরের সন্তান তা তো জানতাম না কিন্তু লেখক ছাগশিশু কী সুন্দর মিথ্যাচার করে গেলো, তিনি বলেছেন "কলকাতার নবযুগ ব¬গের ব্যবস্থাপনা কমিটি তথা পরিচালনা সঙ্গে জড়িত চার পান্ডা আবুল কাশেম, সৈয়দ কামরান মির্জা, ভবঘুরে ও মহসিনা খাতুন। ব¬গটির শ্লোগান হলো বাঙালী প্রগতিশীলতার প্রত...

মহামান্য সরকার খেয়াল কইরা

মহামান্য সরকার মহোদয়ের প্রতি আকুল আবেদন  জনাব আমি এক অল্প ঞ্জানী নাস্তিক মানুষ ধর্ম মানিনা তাই যাই বলিনা কেন তাহা কোন না কোনভাবে ধর্ম সমালোচনাই হয়ে যায়,কিন্তু ইদানিং শুনিতে পাইতেছি মুসলমানগো ধর্মানূভুতিতে আঘাত দিলে সরকার তাহার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করিবে কিন্তু মহোদয় আমি এক নাদান মানুষ কোন কোন কথায় তাহাগো অনূভূতি খাড়াইয়া যাইবো তাহা আমি বুঝিতে অক্ষম,কোন কোন জায়গায় এমনো হইয়াছে যে শুধু আমি নাস্তিক এই কথাটুকু বলিতেই অনেকের অনূভূতী লিঙ্গ দন্ডের ন্যায় খাড়াইয়া গিয়াছে অতএব মহোদয় আপনারা যেমন মুঠোফোনে বার্তা প্রদান করিয়া আমাদিগকে সতর্ক করিতেছেন ঠিক তেমনি অনূভূতি খাড়া হইবার সবিস্তার অনূলিপি যদি আমাদিগকে প্রদান করিতেন তাহা হইলে এই নাদানের পক্ষে বুঝিতে সুবিধা হইতো অথবা অনূভূতি নামা নামে কোন পুস্তক রচনা করিয়া যদি আমাদিগকে প্রদান করিতেন তাহা হইলো এই নাদান বুঝিতে পারিতো ।  মহামান্য সরকার মহোদয় আমি আরো আনন্দের সহিত বলিতে চাই যে এই একবিংশ শতাব্দীতে আমরা গর্বিত যে আমরা আবারো স্বচক্ষে আদিম যুগ দেখিতে পারিবো,আমরা বিঞ্জান ছাড়িয়া কোরান ধরিবো আমাদের এরোপ্লেন জাহাজ প্রয়োজন হইবে না আমরা দোয়া পড়িয়া ...

ছাগকাব্য

ছাগু রে ছাগু কোথায় যাস? -ফেসবুকেতে খাচ্ছি ঘাস ঘাস খাইয়া ফটোশপে নাস্তিক ব্যাটার দিবো বাশ, সাইদি হুজুর গোলাম আযম মেশিন ম্যান দ্যা কিং নাস্তিক ব্যাটার কত্ত সাহস লইট্যা ফিশে পরাতে চায় ফাসির দড়ির রিং ওরে ছাগু ফিরে আয় পুটু ভাড়া দিস না ভাই -চুপ থাক ব্যাটা নাস্তিক নাইকো তোদের হুশ লইট্যা ফিশে ব্লোজব দিলে হয়ে যায় দিল খুশ মেশিনম্যানের লইট্যা ফিশে আহ আহ কি সুখ তাইতো মোরা শিবির করি নাইকো দিলে দুখ ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

মুসলিম ভায়েরা লক্ষ্য করুন । আমি একজন নাস্তিক বলছি

আল্লাহ বানাইসে ইসলাম আর শয়তানে বানাইসে জামাতে ইসলাম এই কথা টা যে সমস্ত মুমিন ভাইয়েরা বুজতে পারছেন না বা বোঝার চেষ্টাও করছেন না, যেনে রাখুন পরকাল বলে সত্যিই যদি কিছু থেকে থাকে তবে এই একটা দল কে সমর্থন এর জন্য আপনার ঠিকানা কিন্তু হতে যাচ্ছে নিশ্চিত জাহান্নাম। জামাতে ইসলাম যে একটা মোনাফেক দল এইটা বুজতে বড় আলেম হওয়া লাগে না ধর্ম সম্পর্কে সামান্য জানা থাকলেও আপনি বলে দিতে পারবেন এরা মোনাফেক। আচ্ছা হাদিসে মোনাফেকের কয়টা গুনাবলির কথা বলা হইছে? আমি বলব না আপনি নিজেই পড়ে আসুন আর তারপর মিলিয়ে দেখুন তো জামাতে ইসলাম নামক দল ও তার নেতাগনের সাথে তার কত গুলো মিলে যায়?  কি মিল পাচ্ছেন? ঠিক আছে শেষ জামানা সম্পর্কিত আরও কিছু হাদিস আছে একটু কষ্ট করে খুজে পড়ুন , আমি কোন লিঙ্ক দিবনা কারন আমি তো নাস্তিক আমার কথা আপনাদের বিশ্বাস হবে না , তাই বলছি একটু কষ্ট করে খুজুন না,দেখুন শেষ জামানাই ফাতনা ফাসাদ সৃষ্টিকারী দলটির সাথে জামাতে ইসলাম নামক দল ও তার নেতাগনের সাথে কোন মিল পাচ্ছেন কি?  আচ্ছা কোরানের এই আয়াত খানা দেখুন তো “আর যখন তাদের কে বলা হয় দুনিয়ার বুকে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করো না, তখন ...

যতক্ষণ এ দেহে আছে প্রান,প্রানপনে পৃথিবীর সরাব জঞ্জাল

চারিদিকে বহু রকমের খেলা চলছে নাস্তিক আস্তিক নিয়া বহু রকম গুজব চলতেছে আকাশে বাতাসে , জাতি কে বিভক্ত করার কাজ খূব সূক্ষ্ম ভাবে শুরু হইসে, অনেক নাস্তিক ও দেখলাম ভয় পেয়ে বিভিন্ন ব্লগে তাদের ধর্ম নিয়ে লেখা ব্লগ গুলো মুছে দিচ্ছে , আমার একটাই কথা এতোই যদি ভয় তবে স্রতের বিপরীতে লড়াই করতে নামছিলেন কেন? আর আজ বাংলা অনলাইন জগত যখন অনেকটাই উন্নত যুক্তিবাদ পূর্ণ লেখালেখি তে, যখন আমরা কোমর সোজা করে দাড়াতে পারছি , ধর্মান্ধ দের সাথে যুক্তিতে আপনাদের লেখা গুলো আমরা রেফারেন্স হিসেবে নিচ্ছি তখনি যদি আপনারা আমাদের একা ফেলে রেখে চলে যান তাহলে আমাদের মত নবিন ব্লগার রা এই অনলাইন জগতে খুব একা হয়ে যাবে। আজ চিন্তিত সৈকত নামে একজন ব্লগার তার ধর্ম বিষয়ক ব্লগ মুছে দেবেন বলে ফেসবুক এ স্ট্যাটাস দিয়েছেন , তার মানে কি তিনি এতদিন ধরে যে লেখালিখি করেছেন তা ভুল ছিল? আমরা যদি ধর্মের সমালোচনা করা বন্ধ করি তাহলেও কিন্তু ধর্মান্ধ লোক গুলো তাদের অপপ্রচার বন্ধ রাখবে না , তারা ফেসবুক এ পাগড়ি তলোয়ার এর ছবি দিয়ে লাইক কামাবে, কথা বলা মোরগ, মাংসের ওপর আল্লাহর নাম ফটোশপ করে লাইক কামাবে আর কিছু সদ্য গোঁফ ওঠা তরুন যুবা স...